আজ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যমুনার চরাঞ্চলে গমের বাম্পার ফলন

সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে আমন ধান, সরিষা ও ভুট্টার বাম্পার ফলনের পর এবার গমের ব্যাপক ফলনে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। চরাঞ্চলের কৃষক-কৃষাণীরা এখন গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবছর আশাতীত ফলন হওয়ায় খুশি চরাঞ্চলের কৃষকরা।

এদিকে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে যমুনা নদীর চরেও গমের বাম্পার ফলন হয়েছে। নদী ভাঙা তিন সহস্রাধিক মানুষের মুখে হাসি ফুটেছে গম চাষ করে। চলতি মৌসুমে যমুনা নদীর চরে ব্যাপক পরিসরে হয়েছে গমের চাষ।

গম চাষ করে কৃষকদের সংসারে এসেছে স্বচ্ছলতা। বর্ষা মৌসুমে রাক্ষুসী নদী বসতভিটা কেড়ে নিলেও এখানকার উৎপাদিত ফসল তাদের মনে শক্তি ও সাহস জুগিয়েছে। চরের যেদিকে চোখ যায়, সেদিকে শুধু ফসল আর ফসল। বিভিন্ন ধরনের ফসল চরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category