আজ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হজের ক্ষেত্রে বয়সের বাধা প্রত্যাহার

এবছর হজ করার ক্ষেত্রে কোনও বয়সসীমা থাকছে না। কোভিড পরিস্থিতির উন্নতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছর ৬৫ বছরের বেশি ব্যক্তির ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এবছর এটি আর থাকছে না।এ বছর ১ লাখ ২৯ হাজার বাংলাদেশি হজ করতে পারবেন জানিয়ে তিনি বলেন, কোভিড টেস্ট এবারও বাধ্যতামূলক করা হবে কিনা এ ঘোষণা পরে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category