আজ ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানির মিরপুর পল্লবীর কসমো স্কুলে অগ্নি দুর্ঘটনা।

রাজধানীর মিরপুর ১২ নম্বর পল্লবীর সিটি ক্লাবের পাশে অবস্থিত কসমো স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেনারেটর বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সময় সকল শিক্ষার্থী ও শিক্ষককে নিরাপদে স্কুল ভবন থেকে বের করে আনা হয়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category