আজ ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস

৪ আগস্ট, তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। ১০ বছর পর একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।

দেব এবং শুভশ্রী শেষ কাজ করেছিলেন ‘ধুমকেতু’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ব্যক্তিগত কারণে তাঁরা আর কাজ করেননি, কিন্তু আজও দেব এবং শুভশ্রীর সেই জুটি মানুষের ভীষণ প্রিয়, ভীষণ কাছের।

খুব স্বাভাবিকভাবেই তাই ১০ বছর পর যখন ‘ধুমকেতু’ মুক্তির কথা ঘোষণা করা হল, তখন উত্তেজনায় আত্মহারা হয়ে যান ভক্তরা। ইতিমধ্যেই ছবির বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে, যা ভীষণ জনপ্রিয় হয়েছে। এবার এই দুই তারকাকে একই মঞ্চে একসঙ্গে দেখার জন্য ৪ আগস্ট নজরুল মঞ্চে উপস্থিত হয়েছেন ভক্তরা।

কটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হল।

মঞ্চে এসেই দেব বলেন, সবাইকে ধন্যবাদ, ধুমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য। শুভশ্রী কিন্তু দিলেন বড় চমক। দেবকে শুভশ্রী বলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন দেব বলেন, কেন? শুভশ্রী বলেন, ‘এমনি’। বহু বছর আগের’ চ্যালেঞ্জ’ ছবির সেই ম্যাজিকাল মোমেন্ট তৈরি হল আবার।

 

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category