আজ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারো অসুস্থ হয়ে পড়ায় গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিবকে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেছেন রাত ১১টা পর্যন্ত। এরপর বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো বলেন, “রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন। এখন কিছুটা ভালো আছেন।”

গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ড যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে সাত দিন পর দেশে ফেরেন তারা।

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category