আজ ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

আওয়ামীপন্থি শিক্ষক ড. মাহবুবের বহিষ্কার দাবিতে বিক্ষোভ-ইবির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আওয়ামীপন্থি শিক্ষক প্রফেসর ড. মাহবুবর রহমানের বিচার ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রশিবির।

এসময় তারা ওই শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী শাসনামলে শিক্ষার্থীদের ক্রসফায়ারের চেষ্টা, জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-পীড়ন, নারী শিক্ষার্থীকে হেনস্তাসহ নানা অভিযোগে করেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক আল আমিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আওয়ামী শাসনামলে সাবেক প্রক্টর মাহবুবকে আমরা কখনও শিক্ষকের পরিচয়ে পাইনি। পর্দা করায় নারী শিক্ষার্থীকে জঙ্গি সাজিয়ে হয়রানি করা, শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে নিয়ে জঙ্গি বানিয়ে পুলিশে দেওয়া, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য মক্তব বন্ধ করা, রুমে পিস্তল রেখে মামলা দেওয়া, শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে ক্রসফায়ার দেওয়ার জন্য চোখে কালো কাপড় বেঁধে তিন দিন বেঁধে রাখাসহ আমরা তার নানা অন্যায় অনিয়মের ইতিহাস দেখেছি। এমনকি তিনি বাদী হয়ে ৭০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছিলেন যা এখনও নিষ্পত্তি হয়নি। এক বছর হয়ে গেছে কিন্তু এখনও এই সমস্ত শিক্ষকদের সঙ্গে প্রশাসনের গলায় গলায় খাতির। তাদের হাতে ক্যাম্পাস নিরাপদ হতে পারে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনের বিরোধিতা করেছে তাদের মধ্যে মাত্র ১৯ জনের নাম তদন্তে এসেছে। কিন্তু তাতে রাঘববোয়ালদের নাম আসেনি। এই সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। এছাড়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ইকসু গঠন। তাই দ্রুত ইকসু গঠন, সাজিদ হত্যাকাণ্ডের বিচার, বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশন ও শতভাগ আবাসনের ব্যবস্থা করতে হবে।

সংবাদ-সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category