আজ ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবি-সংগৃহিত

তামিমের বিসিবির নির্বাচন নিয়ে যা জানা গেল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে নির্বাচনী ঝড়। নির্বাচন সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছিল ঢাকা শহরের ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের দৌড়ঝাঁপে। সকল জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দু ছিলেন বিসিবির বর্তমান পরিচালক মাহবুব আনাম। সবাই ধরেই নিয়েছিল, তিনিই হবেন ঢাকার ক্লাবভিত্তিক ভোটের প্রধান সেনাপতি। কিন্তু হঠাৎ করেই নাটকীয় মোড়! মাহবুব আনাম জানিয়ে দিলেন, নির্বাচনে তিনি থাকছেন না!

এ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিসিবি নির্বাচন ঘিরে শুরু হয়ে গেল নতুন গুঞ্জন। ঢাকার মিরপুর স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে ক্লাব সংগঠকরা সরব হয়ে উঠলেন।

আলোচনায় উপস্থিত ছিলেন পরিচিত মুখ রফিকুল ইসলাম বাবু ও পাপ্পু। বাবু সোজাসাপ্টা বললেন, ‘রুলসে কোথাও লেখা নেই যে এখন অ্যাডহক কমিটি হবে। এমন পরিবেশও তৈরি হয়নি। তাহলে কেন এই ষড়যন্ত্র? আমরা পরিষ্কারভাবে নির্বাচন চাই।’

অন্যদিকে পাপ্পু পুরো বিষয়টিকেই উড়িয়ে দিয়ে বললেন, ‘বোর্ড ভেঙে যাচ্ছে, অ্যাডহক কমিটি আসছে। এসব গুজব ছড়াচ্ছে কারা? আমরা জানি না। কিন্তু এটা ঠিক, মাহবুব আনামের মতো একজন অভিজ্ঞ মানুষকে সবাই পাশে চায়। তার সঙ্গে কাজ করতে কারও সমস্যা হয় না।’

এদিকে গুঞ্জনে ভাসছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নামও! তিনি কি বিসিবির নতুন চমক? রফিকুল ইসলাম বাবুর ভাষায়, ‘তামিম ক্রিকেটকে হৃদয় দিয়ে বোঝে। ও যদি বোর্ডে আসে, তা ক্রিকেটের জন্যই আশীর্বাদ হবে। আমরা চাই, যারা ক্রিকেট বুঝে, তারাই নেতৃত্বে আসুক।’

সংবাদ-সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category