বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান ইসহাক দার। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়ে বলেছেন, সাক্ষাৎকালে ইসহাক দারের সঙ্গে আলাপ করেন খালেদা জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
সংবাদঃ সংগৃহিত
Leave a Reply