আজ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

দুই উপদেষ্টা নুরকে দেখতে হাসপাতালে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পৃথকভাবে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

এরা হলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

এর মধ্যে উপদেষ্টা নূরজাহান বেগম রোববার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ কর্তব্যরত চিকিৎসক ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। তাঁরা নূরের চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা এ সময় নুরের স্ত্রীকে সান্ত্বনা দেন এবং এ বিপদের সময় পাশে থাকার আশ্বাস দেন।

পরে স্বাস্থ্য উপদেষ্টা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজমুল হাসানকে দেখতে তাঁর কেবিনে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় নাজমুলের মা, স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

এদিকে রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য  ঢামেক হাসপাতালে ছুটে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

‎‎পরে নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে রাত ৮টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এই সময়ে চিকিৎসকরা তার সঙ্গে ছিলেন। তবে, হাসপাতালে নূরকে দেখতে আসার বিষয়ে তিনি সাংবাদিকের সঙ্গে কোন কথা বলেননি।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category