আজ ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক‌দের সৌজন্য সাক্ষাৎ

দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাতে তারা দে‌শের বর্তমান প‌রি‌স্থি‌তি, ব‌্যবসা বা‌ণিজ‌্যসহ দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে মত‌বি‌নিময় ক‌রেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দল‌টির এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ কথা জানা‌নো হ‌য়ে‌ছে।

ব‌্যবসায়ী প্রতি‌নি‌ধি দ‌লের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতকা‌লে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

জবাবে জামায়াতের আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

এসময় জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও চিকিৎসক ডা. খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

সংগৃহীত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category