আজ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেন যুদ্ধে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত: ন্যাটো

ইউক্রেনে চার সপ্তাহের যুদ্ধে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য, ইচ্ছা বা অনিচ্ছায় রাশিয়ার প্রকাশ করা তথ্য এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করা হয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি প্রায় দুই সপ্তাহ আগে বলেছেন, রুশ হামলায় প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

কিন্তু, ইউক্রেন তাদের নিজস্ব সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সামান্যই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমারাও এ বিষয়ে তেমন কিছু বলেননি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর খুব দ্রুত ইউক্রেন সরকারের পতন ঘটবে বলে মনে করা হলেও বুধবার (২৩ মার্চ) পর্যন্ত পূর্ণ চার সপ্তাহের যুদ্ধে রুশ সৈন্যরা দেশটির একমাত্র খেরসন শহর নিয়ন্ত্রণ নিয়েছে।বন্দর নগরী মারিউপোল ও খারকিভ শহর দখলের জন্য রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category